আজ বৃষ্টি নাকি রোদ- জেনে নিন সারা দেশের আবহাওয়ার খোঁজ

সারা দেশের আজ মঙ্গলবার (১৪ অক্টোবর) আকাশ মেঘলাসহ আবহাওয়া প্রধান শুষ্ক থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। একই সঙ্গে চট্টগ্রামের দুই এক জায়গায় হালকা বৃষ্টির হতে পারে।

সোমবার (১৩ অক্টোবর ) সন্ধ্যায় ৬ থেকে পরবর্তী  ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে আবহাওয়া বুলেটিনে।

বুলেটিনে বলা হয়, এসময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। গত ২৪ ঘণ্টা দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল দিনাজপুরের সৈয়দপুরে ৩৫ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপামাত্রা ছিল রাজশাহীতে ২২ ডিগ্রি সেলসিয়াস। 

আবহাওয়া অফিস জানায়, মৌসুমের স্বাভাবিক লঘূচাপটি দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। দক্ষিণপশ্চিম মৌসুমী বায়ু রাজশাহী, রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও খুলনা বিভাগ থেকে চলে গেছে এবং ১৫ অক্টোবর মধ্যে দেশের অবশিষ্টাংশ থেকে চলে যেতে পারে।