বৃষ্টিহীন ঢাকার বাতাস অস্বাস্থ্যকর। বিশ্বের সবচেয়ে দূষিত বাতাসের শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানীর অবস্থান পঞ্চম। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ৯টা ৪ মিনিটে এয়ার কোয়ালিটি ইনডেস্কে (একিউআই) ঢাকার স্কোর ১৫৯। বায়ুমান সূচক অনুযায়ী, এই স্কোর ‘অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
একিউআই তালিকা অনুযায়ী, ২২১ একিউআই স্কোর নিয়ে পাকিস্তানের রাজধানী লাহোর শীর্ষে রয়েছে। এছাড়া ভারতের রাজধানী নয়া দিল্লি ও কলকাতা ১৯৪ ও ১৮৭ স্কোর নিয়ে দ্বিতীয় ও তৃতীয় এবং কাতারের রাজধানী দোহা ১৬২ একিউআই স্কোক নিয়ে চতুর্থ স্থানে অবস্থান করেছে ।
কণা দূষণের এই সূচক ৫০ এর মধ্যে থাকলে তা ‘ভালো’ বলে গণ্য করা হয়। আর স্কোর ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকলে ‘মাঝারি’হিসেবে শ্রেণিভুক্ত করা হয়। এ ছাড়া ১০১ থেকে ১৫০ হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। এই পর্যায়ে সংবেদনশীল ব্যক্তিদের দীর্ঘ সময় বাইরে পরিশ্রম না করার পরামর্শ দেওয়া হয়।
তবে এই স্কোর ১৫১ থেকে ২০০ হলে তা ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ হলে ‘খুব অস্বাস্থ্যকর’ এবং ৩০১ এর বেশি হলে তা ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়। জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি সৃষ্টি করে ৩০০ এর বেশি যেকোনো সূচক।
বাংলাদেশে একিউআই সূচক নির্ধারিত হয় পাঁচ ধরনের দূষণের ভিত্তিতে- বস্তুকণা (পিএম১০ ও পিএম২ দশমিক ৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও₂), কার্বন মনো-অক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও₂) ও ওজোন।