কে-পপ ইন্ডাস্ট্রির সবচেয়ে জনপ্রিয় বয় ব্যান্ড এখন বিটিএস। এই ব্যান্ডের অন্যতম সদস্য পার্ক জিমিনের জন্মদিন ছিল ১৩ অক্টোবর। তরুণ শিল্পীকে জন্মদিনের শুভেচ্ছা জানিয়েছে ভক্তরা।
এ দিন বুশানে অবস্থিত জিমিনের বাবার ক্যাফে ‘ম্যাগনেটে’র সামনে দুটি এলইডি ট্রাক পাঠিয়েছে আর্মিরা। সেই ঘটনার কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়।
এ দিকে বিটিএস কোম্পানির বিগেটের এক্সে জানিয়েছে, বিশেষ কারণে বিটিএসের অন্য সদস্য জিমিনের জন্মদিনে লাইভে আসে পারেনি।
১৯৯৫ সালের ১৩ অক্টোবর দক্ষিণ কোরিয়ার বুশান শহরে জন্মগ্রহণ করেন পার্ক জিমিন। তিনি দক্ষিণ কোরিয়ার প্রখ্যাত বয়ব্যান্ড বিটিএসের প্রধান নৃত্যশিল্পী ও গায়ক। ২০১৩ সালে তিনি বিটিএসের একজন সদস্য হিসেবে বিনোদন জগতে আত্মপ্রকাশ করেন।
সূত্র: ইনস্টাগ্রাম/এক্স