জামায়াত আমিরের সঙ্গে ডেনমার্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ

ঢাকাস্থ ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিশ্চিয়ান ব্রিক্স মোলার বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক হয়। 

সাক্ষাতের শুরুতেই রাষ্ট্রদূত ডা. শফিকুর রহমানের সুস্বাস্থ্য কামনা করেন এবং তার দ্রুত আরোগ্য লাভের জন্য শুভকামনা জানান।

বৈঠকটি আন্তরিক ও বন্ধুত্বপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়। এতে ডেনমার্কের ডেপুটি অ্যাম্বাসেডর আন্দের্স বি. কার্লসেনও উপস্থিত ছিলেন।

জামায়াতের পক্ষে উপস্থিত ছিলেন সংগঠনের সহকারী সেক্রেটারি জেনারেল ও কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান এডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের এবং আমিরের পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা প্রফেসর ড. মাহমুদুল হাসান।