নারায়ণগঞ্জে প্রায় কোটি টাকা ভারতীয় শাড়িসহ আটক ২

নারায়ণগঞ্জের ফতুল্লায় শুল্ক কর ফাঁকি দিয়ে প্রায় সাড়ে ৮৫ লাখ টাকা মূল্যের বিপুল পরিমাণ ভারতীয় শাড়িসহ দুইজনকে আটক করেছে কোস্ট গার্ড। মঙ্গলবার (১৪ অক্টোবর) সকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গোপন খবরে সোমবার দিবাগত রাত ৩টার দিকে নারায়ণগঞ্জের ফতুল্লার কুতুবপুর পাগলা বাজার সংলগ্ন এলাকায় এই বিশেষ অভিযান পরিচালনা করে কোস্ট গার্ড স্টেশন। এ সময় এলাকায় সন্দেহজনক একটি ট্রাক তল্লাশি করে প্রায় ৮৫ লাখ ৫৯ হাজার টাকা মূল্যের ৬২০ পিস ভারতীয় শাড়ি ও ট্রাকসহ দুইজনকে আটক করা হয়।

লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক জানান,  আইনানুগ ব্যবস্থা নিতে জব্দকৃত মালামাল,পাচারকাজে ব্যবহৃত ট্রাক ও আটকদের ফতুল্লা থানায় হস্তান্তর করেছে বংশাল সার্কেল কাস্টমস।