নাটোরে বিএনপির ৩২ নেতাকর্মী জামায়াতে যোগদান

নাটোরের লালপুরে বিএনপির ৩২ জন কর্মী ও সমর্থক জামায়াতে ইসলামে যোগদান করেছেন। 

কদিমচিলান ইউনিয়নের ২ নং ওয়ার্ডের চোসাডাংগা স্কুল মাঠে সোমবার (১৩ অক্টোবর) বিকালে আয়োজিত অনুষ্ঠানে তারা আনুষ্ঠানিকভাবে জামায়াতে ইসলামে প্রবেশ করেন।

যোগদান অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কদিমচিলান ইউনিয়ন জামায়াতের আমির মো. রাহাবুল ইসলাম। 

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ।

এ সময় উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী লালপুর উপজেলা শাখার সহকারী সেক্রেটারি হাফেজ আফজাল হোসেন, সহকারী সেক্রেটারি মো. মহসিন আলম এবং বিশিষ্ট ব্যবসায়ী মো. আবুল কালাম আজাদ।

প্রধান অতিথি মাওলানা আবুল কালাম আজাদ নতুন সদস্যদের হাতে ফুল তুলে দিয়ে তাদের স্বাগত জানান।