রংপুরে ৩২ বিএনপি নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান

রংপুরের মিঠাপুকুর উপজেলার ১৭ নম্বর ইমাদপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বিএনপির সাংগঠনিক সম্পাদক আল আমিনসহ ৩২ জন নেতাকর্মী ও সমর্থক জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। 

তাদের মধ্যে অনেকে দলের আদর্শ ও ইসলামী মূল্যবোধে অনুপ্রাণিত হয়ে এই পদক্ষেপ নিয়েছেন।

বুধবার (১৫ অক্টোবর) সকালে বিষয়টি রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী নিশ্চিত করেন।

মঙ্গলবার (১৪ অক্টোবর) রাতে ইউনিয়নের এক ভোটার সমাবেশে আনুষ্ঠানিকভাবে তারা দলবদল করেন। 

ভোটার সমাবেশের মঞ্চে যোগদানকারীদের ফুলের মালা পরিয়ে স্বাগত জানান জামায়াতে ইসলামী নেতৃবৃন্দ।

দলে নতুন যোগদানকারীদের স্বাগত জানিয়ে নেতৃবৃন্দ বলেন, “সারাদেশে বিভিন্ন মতাদর্শের রাজনৈতিক সচেতন মানুষ জামায়াতে ইসলামীতে আসছেন। রাজনৈতিকভাবে জামায়াত দেশের ও মানুষের কল্যাণে নিবেদিত একটি দল। 

এই যোগদানের মাধ্যমে তৃণমূলে দল আরও সুসংগঠিত ও শক্তিশালী হবে। আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতের সাফল্যও ত্বরানিত হবে ইনশাআল্লাহ।”

ভোটার সমাবেশে উপস্থিত ছিলেন রংপুর জেলা জামায়াতে ইসলামীর আমির অধ্যাপক গোলাম রব্বানী, জেলা সেক্রেটারি মাওলানা এনামুল হক, মিঠাপুকুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির আসাদুজ্জামান শিমুলসহ অন্যান্য নেতৃবৃন্দ।