চাকসুর ভোট গণনা চলছে, শিল্পী আব্দুর রশিদ হোস্টেল সংসদে এগিয়ে ছাত্রদল

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) নির্বাচন শেষে ভোট গণনা চলছে। এলাকার নিরাপত্তা নিশ্চিতের জন্য ২ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে। এখন পর্যন্ত শিল্পী আব্দুর রশিদ হোস্টেল সংসদের নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। এতে এগিয়ে রয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি পদপ্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ও এজিএস প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।

এই হোস্টেল সংসদে সর্বমোট ১২৪টি ভোট কাস্ট করা হয়েছে। ভোটের ফলাফলে দেখা গেছে, ছাত্রশিবির মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী ইব্রাহিম রনি ২৭টি, ছাত্রদল মনোনীত প্যানেলের ভিপি প্রার্থী সাজ্জাদ হোসেন হৃদয় ৩৪টি এবং বৈচিত্র্যের ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী ধ্রুব বড়ুয়া ২৬টি ভোট পেয়েছেন।

জিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের জিএস প্রার্থী সাঈদ বিন হাবিব ২৮টি ভোট, ছাত্রদল মনোনীত প্যানেলের জিএস মো. শাফায়েত হোসেন ১৪টি এবং বৈচিত্র্যের ঐক্য প্যানেলের জিএস প্রার্থী সুদর্শন চাকমা ২৯টি ভোট পেয়েছেন।

এজিএস পদে ছাত্রশিবির মনোনীত প্যানেলের এজিএস প্রার্থী সাজ্জাত হোছন মুন্না ১১টি এবং ছাত্রদল মনোনীত প্যানেলের প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক ৩৮টি ভোট পেয়েছেন।