ঢাবি শোক দিবসে ছাত্রদলের শ্রদ্ধা নিবেদন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪০ তম শোক দিবস উপলক্ষে জগন্নাথ হলের স্মৃতিস্তম্ভে মোমবাতি প্রোজ্জ্বলন ও নীরবতা পালন করেছে ছাত্রদলের নেতাকর্মীরা।

এসব সময় দাড়িয়ে গভীর নীরবতা ও শহীদদের আত্মা স্মরণ করা হয়।

উপস্থিত ছিলেন কেন্দ্রীয় ছাত্রদলের ১নং যুগ্ম সম্পাদক মমিনুল ইসলাম জিসান, সহসাংগঠনিক সম্পাদক আরিফ বিল্লাহ।

এছাড়াও উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের যুগ্ম-সাধারণ সম্পাদক হোসাইন আহমদ সাদ্দাম মীর, গণশিক্ষা বিষয়ক সম্পাদক নাহিদ খন্দকার, স্যার এএফ রহমান হল ছাত্রদলের আহ্বায়ক সায়মন সিদ্দিক ফেরদৌস, ছাত্রদল কর্মী মেহেদী হাসান জনী, মহব্বত আলী জয়সহ শতাধিক নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।