অবৈধ সম্পদ অর্জন

মাহী বি চৌধুরীর নামে দুর্নীতির মামলা হচ্ছে

বিকল্পধারা বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাহী বদরুদ্দোজা চৌধুরীর বিরুদ্ধে জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে মামলার অনুমোদন দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গতকাল বুধবার মামলার অনুমোদনের বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের উপপরিচালক মো. আকতারুল ইসলাম।

দুদকের অনুসন্ধান সূত্রে জানা গেছে, মাহী বি চৌধুরী দুদকে যে সম্পদ বিবরণী দাখিল করেছেন তাতে ৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার ৫০০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া তিনি অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে ২০ কোটি ৬৯ লাখ ২৫৩ টাকার অবৈধ সম্পদ অর্জন করে নিজ ভোগদখলে রাখেন। তার বিরুদ্ধে দুদক আইন, ২০০৪-এর ২৬(২) ও ২৭(১) ধারা এবং মানি লন্ডারিং প্রতিরোধ আইন, ২০১২-এর ৪(২) ও ৪(৩) ধারায় অভিযোগ আনা হয়েছে।

মাহী বি চৌধুরী প্রয়াত রাষ্ট্রপতি ডা. একিউএম বদরুদ্দোজা চৌধুরীর ছেলে। বদরুদ্দোজা চৌধুরী বিএনপির প্রতিষ্ঠাতা মহাসচিব।