আগামীকাল শুক্রবার সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হতে যাচ্ছে বহুল আকাঙ্ক্ষিত ‘জাতীয় জুলাই সনদ-২০২৫’ এর স্বাক্ষর অনুষ্ঠান। এ উপলক্ষে সংসদ এলাকায় এ সময় সকল প্রকার ড্রোন উড়ানোর বিষয়ে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এই নির্দেশনা দেওয়া হয়েছে।
আগামীকাল জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আগামীকাল বিকেল ৪টায় অনুষ্ঠিত হতে যাওয়া এই আয়োজনে জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস উপস্থিত থাকবেন। সেই সঙ্গে এ আয়োজনে উপস্থিত থাকার কথা রয়েছে বেশ কয়েকজন উপদেষ্টা ও উচ্চ পর্যায়ের সরকারি কর্মকর্তারা।
এর আগে চলতি বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় ঐকমত্য কমিশন গঠন করে প্রজ্ঞাপন জারি করে সরকার। কমিশন ১৫ ফেব্রুয়ারি থেকে কাজ শুরু করে। গত ১৬ আগস্ট রাতে রাজনৈতিক দলগুলোর কাছে পাঠানো পূর্ববর্তী খসড়ায় কিছু ত্রুটি থাকায়, তা সংশোধন করে নির্ভুল খসড়া প্রেরণ করা হয়।