এএইউবি এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা অনুষ্ঠিত 

১।    অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ (এএইউবি) এর ১৮তম একাডেমিক কাউন্সিল সভা গত বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ঢাকা ক্যাম্পাস এর সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় এএইউবি এর সম্মানিত ভাইস চ্যান্সেলর এয়ার ভাইস মার্শাল এ কে এম মনিরুল বাহার, ওএসপি, বিএসপি, এনডিসি, এইচডিএমসি, এএফডব্লিউসি, পিএসসি, এডিডব্লিউসি সভাপতিত্ব করেন।  

২।    সভার প্রারম্ভে সভাপতি মহান আল্লাহর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করেন, যিনি সকলের সুস্থতা, প্রজ্ঞা ও সক্ষমতা দান করেছেন। সভাপতি উল্লেখ করেন যে, একাডেমিক কাউন্সিল কেবল শিক্ষা বিষয়ক একটি নীতিনির্ধারণী ফোরাম নয়-এটি বিশ্ববিদ্যালয়ের বুদ্ধিবৃত্তিক প্রাণকেন্দ্র, যেখানে শিক্ষা, গবেষণা ও উদ্ভাবনের দিকনির্দেশ নির্ধারিত হয়। তিনি আরো বলেন যে, আজকের পৃথিবী দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং এর সঙ্গে প্রযুক্তির অগ্রযাত্রা, বৈশ্বিক প্রতিযোগিতা ও জ্ঞাননির্ভর সমাজ আমাদের সামনে নতুন নতুন চ্যালেঞ্জ নিয়ে উপস্থিত হচ্ছে। সেই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে এই বিশ্ববিদ্যালয়কেও মনন, মূল্যবোধ ও মেধার সমন্বয়ে এমন এক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যা শিক্ষার্থীদেরকে কেবল পেশাগত নয়, মানবিক উৎকর্ষের দিকেও পরিচালিত করবে। ভবিষ্যতে এ বিশ্ববিদ্যালয় এমনভাবে গড়ে উঠবে যেখানে জ্ঞান হবে মুক্ত, গবেষণা হবে সৃষ্টিশীল এবং প্রতিটি শিক্ষার্থী নিজেকে আবিষ্কার করবে তার সর্বোচ্চ সম্ভাবনার আলোকে। 

৩।    অতঃপর সম্মানিত সভাপতি উপস্থিত সকলে জ্ঞ্যাতার্থে জানান যে, বিগত সভায় গৃহীত সিদ্ধান্ত অনুযায়ী পাঠ্যক্রম আধুনিকায়ন, গবেষণাভিত্তিক শিক্ষার পরিধি বিস্তৃতকরণ এবং বাস্তবমুখী প্রশিক্ষণের সুযোগ সম্প্রসারণসহ নানা কার্যক্রম ইতিমধ্যে বাস্তবায়ন করা হয়েছে এবং তিনি একই সময়ে সকলের সক্রিয় অংশগ্রহণ, সুচিন্তিত মতামত ও গঠনমূলক পর্যালোচনার মাধ্যমে এই সভাকে অর্থবহ ও ফলপ্রসূ করার জন্য সকলকে আমন্ত্রন জানান। তিনি বিশ্বাস করেন, সকলের ঐকান্তিক প্রচেষ্টায় এই বিশ্ববিদ্যালয় হয়ে ওঠবে আকাশ ছোঁয়ার স্বপ্নের এক অনন্য বাস্তব প্রতিফলন। পরবর্তীতে সম্মানিত সভাপতি বিগত ১১ আগস্ট ২০২৫ তারিখে অনুষ্ঠিত ১৭তম একাডেমিক কাউন্সিল সভার পর হতে অদ্যাবধি বিশ্ববিদ্যালয় কর্তৃক সম্পাদিত কার্যাবলীর একটি সারসংক্ষেপ উপস্থিত সদস্যবৃন্দের জ্ঞাতার্থে উপস্থাপন করেন। 

৪।    এরপর একাডেমিক কাউন্সিল সভায় সকল এজেন্ডাসমুহ বিস্তারিত আলোচনা করা হয় এবং সে অনুযায়ী প্রয়োজনীয় সিদ্ধান্তসমুহ গৃহীত হয়। সভায় অ্যাভিয়েশন অ্যান্ড অ্যারোস্পেস বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ ও অন্যান্য সদস্যবৃন্দের পাশাপাশি বাংলাদেশ বিমান বাহিনী, বুয়েট, বিএমইউ এবং এমআইএসটি হতে একাডেমিক কাউন্সিলের সদস্যবৃন্দ অংশগ্রহন করেন।