এইচএসসিতে নীলফামারীর ১০ কলেজের শিক্ষার্থীর কেউ পাস করতে পারেনি

চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষায় দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে নীলফামারী জেলার ১০টি কলেজের কোনো শিক্ষার্থী পাস করতে পারেনি। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) দিনাজপুর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এ বিষয়ে দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান প্রফেসর মহা. তৌহিদুল ইসলাম জানান, বোর্ডের অধীনে ৪৩টি কলেজের ১৮২ জন শিক্ষার্থীর কেউ পাস করেনি। এর মধ্যে নীলফামারীর ১০টি কলেজে ৪০ জন শিক্ষার্থী পাসে ফেলেছে। 


এছাড়া নীলফামারীর একটি কলেজের ৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষা দেয়নি, ফলে সেই কলেজের পাসের হার শূন্য।

শূন্য পাসের হার থাকা কলেজগুলো হলো:

নীলফামারী সদর উপজেলার লক্ষ্মীচাপ সৃজনশীল কলেজ, মানবিক বিভাগ: ১ জন

সৈয়দপুর উপজেলার সাতপাই স্কুল এন্ড কলেজ, মানবিক বিভাগ: ১ জন

কিশোরীগঞ্জ উপজেলার নয়নখাল স্কুল এন্ড কলেজ, মানবিক বিভাগ: ৫ জন

জলঢাকা উপজেলার বগুলাগাড়ী স্কুল এন্ড কলেজ, মানবিক বিভাগ: ১৫ জন

জলঢাকা উপজেলার চেওড়াডাঙ্গী স্কুল এন্ড কলেজ, মানবিক বিভাগ: ৬ জন

গোলমুন্ডা আদর্শ কলেজ, মানবিক বিভাগ: ৩ জন

ডিমলা উপজেলা জিলা পরিষদ স্কুল এন্ড কলেজ, বিজ্ঞান বিভাগ: ১ জন, মানবিক বিভাগ: ১ জন

নাউতারা বালিকা স্কুল এন্ড কলেজ, মানবিক বিভাগ: ৩ জন

ডিমলা সীমান্ত কলেজ, মানবিক বিভাগ: ২ জন

ডিমলা গয়াখড়িবাড়ি মহিলা কলেজ, মানবিক বিভাগ: ২ জন

এছাড়া, ডিমলা আদাবাড়ী স্কুল এন্ড কলেজের মানবিক বিভাগের ৪ জন শিক্ষার্থী ফরম পূরণ করলেও পরীক্ষা দেয়নি।

নীলফামারী জেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা অফিসের সূত্র মতে, এবছর (২০২৫) নীলফামারীর ৯৩টি কলেজের ১২,১৮৯ জন শিক্ষার্থী এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এর মধ্যে পাস করেছে ৭,৫২৪ জন এবং জিপিএ-৫ পেয়েছে ৯৮১ জন। এভাবে জেলার শতকরা পাসের হার হয়েছে ৬১.৭৩%।

মেয়ে শিক্ষার্থীদের মধ্যে ৬,৪৩৬ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে ৪,২৪৭ জন পাস করেছে। ছেলে শিক্ষার্থীদের মধ্যে ৫,৭৫৩ জন পরীক্ষায় অংশগ্রহণ করেছে, যাদের মধ্যে ৩,২৭৭ জন পাস করেছে।