চলতি বছর খুলনা জেলায় এইচএসসি পরীক্ষায় পাসের হার ৫৩দশমিক ৯৮ শতাংশ। যশোর বোর্ডে পাসের হারে বিভাগের ১০ জেলায় দ্বিতীয় স্থানে রয়েছে খুলনা।
খুলনা পাবলিক কলেজ থেকে এবারের পরীক্ষায় অংশগ্রহণ করেন ৩৪১জন। এদের মধ্যে পাশ করেছে ৩৩৬জন। পাশের হার ৯৮দশমিক ৫৩ শতাংশ। উত্তীর্ণদের মধ্যে জিপিএ-৫ পেয়েছে ১৫৫জন।
অপরদিকে মিলিটারি কলেজিয়েট স্কুল খুলনা (এমসিএসকে) থেকে ৮২জন ক্যাডেট এইচএসসি পরীক্ষায় অংশ নিয়ে ৩৮ জন জিপিএ-৫ ও বাকি ৪৪ ক্যাডেট- এ গ্রেডে উত্তীর্ণ হয়েছে।