বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেছেন, জুলাই সনদের অনেক বিষয়ে আগে বিএনপির আপত্তি থাকলেও আলোচনার টেবিলে বৃহত্তর স্বার্থে বিএনপি খোলা মনে সেসব ইস্যু মেনে নিয়ে জাতীয় ঐক্য গঠনে আন্তরিকতার প্রমাণ দিয়েছে। কিন্তু কয়েকটি রাজনৈতিক দল ক্ষুদ্র স্বার্থের ঊর্ধ্বে উঠতে পারেনি। চূড়ান্ত সময়েও তারা নানা শর্ত আরোপ করে জাতিকে হতাশ করেছে।
আজ বৃহস্পতিবার বিকেলে ময়মনসিংহর ধোবাউড়া বাজারে গণসংযোগকালে ব্যবসায়ী, জন-সাধারণের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।
গণসংযোগকালে তিনি জনসাধারণের হাতে ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান সম্বলিত তারেক রহমানের ৩১ দফাসহ জন কল্যাণে বিএনপির আগামী পরিকল্পনার লিফলেট তুলে দেন।
পথসভায় এমরান সালেহ প্রিন্স বলেন, বিএনপি গ্রাম ও শহরের জনগোষ্ঠীর আর্থ সামাজিক উন্নয়নে বৈপ্লবিক পরিবর্তন আনবে। প্রত্যেক শ্রেণি-পেশার ও বয়সের মানুষের এবং প্রতিটি এলাকার সুষম উন্নয়নে কর্ম পরিকল্পনা গ্রহণ করবে।
তিনি সকলকে আগামী নির্বাচনে ধানের শীষ প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ধানের শীষ গণতন্ত্র, শান্তি, উন্নয়ন, উৎপাদন ও প্রগতির প্রতীক। অতীতে এই ধানের শীষ শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে দেশে আওয়ামী বাকশালী শাসনের অবসানে বহু দলীয় গণতন্ত্র, আইনের শাসন, সংবাদ পত্রের স্বাধীনতা এনে দিয়েছিল, দুর্বিক্ষপীড়িত দেশে জনগণের খাদ্য চাহিদা মিটিয়ে আফ্রিকার দুর্ভিক্ষপীড়িত দেশ গিনিতে খাদ্য সহায়তা পাঠিয়েছিলেন, বন্ধ কলকারখানায় উৎপাদনের জোয়ার সৃষ্টি হয়েছিল।
তিনি আরও বলেন, বেগম খালেদা জিয়ার হাত ধরে ধানের শীষ স্বৈরাচারের পতন ঘটিয়ে সংসদীয় গণতন্ত্র, ব্যবসা-বাণিজ্যে ঈর্ষণীয় উন্নতি ঘটিয়ে বাংলাদেশকে বিশ্বের বুকে উদীয়মান বাঘে পরিণত করেছিলেন। সকলের জন্য ডাল-ভাত, মাছ, মুরগি নিশ্চিত করে অবৈতনিক নারী শিক্ষা, উপবৃত্তি, শিক্ষার বিনিময়ে খাদ্য কর্মসূচিসহ গ্রাম-শহরের জীবনমান উন্নত করে সমৃদ্ধির মহাসড়কে বাংলাদেশ উঠে এসেছিলেন।
বিএনপির যুগ্ম মহাসচিব তার বক্তব্যে প্রান্তিক কৃষককে 'ফার্মার্স কার্ড' প্রদানের মধ্যমে একটি ফসলের উৎপাদন খরচ প্রদান, প্রতি ইউনিয়নে ধান ক্রয় কেন্দ্র স্থাপন ও সরাসরি কৃষকের কাছ থেকে সরাসরি ধান ক্রয়, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সহনীয় রাখতে প্রতি ইউনিয়নে ‘ন্যায্যমূল্যের দোকান’ চালু, ‘প্রতিটি পরিবারে মা বা গৃহকর্ত্রীর নামে ফ্যামিলি কার্ডের মাধ্যমে বিনামূল্যে খাদ্যদ্রব্যের একটি অংশ সরবরাহ, শিক্ষিত বেকারের জন্য এক বছরের জন্য বেকার ভাতা, ক্ষমতায় আসার প্রথম ১৮ মাসের মধ্যে এক কোটি নতুন কর্মসংস্থান, বিনামূল্যে চিকিৎসা ও গরিব রোগীদের জন্য বিনামূল্যে ওষুধ সরবরাহ, ক্ষুদ্র ও মাঝারি শিল্প ও ব্যবসা বাণিজ্যের সম্প্রসারণ, গ্রাম ও শহরের নারীদের জন্য এসএমই ঋণ চালু করবে বলে জানান।
উপজেলা বিএনপির আহ্বায়ক অধ্যাপক আজহারুল ইসলাম কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় উপজেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান মনিক, সিনিয়র মোয়াজ্জেম হোসেন লিটন, আবদুল কুদ্দুস, যুগ্ম আহ্বায়ক মাহবুবুল আলম বাবুল, সোলেমান সরকার, আবদুল মোমেন শাহীন, ওলামা দলের মাওলানা হাবিবুর রহমান, মাওলানা উবায়দুল্লাহ, কৃষকদলের আহ্বায়ক নয়ন মণ্ডল, ছাত্রদলের আহ্বায়ক জালাল উদ্দিন, সদস্য সচিব সাইফুল ইসলাম পলাশ, মৎস্যজীবী দলের সভাপতি মিজানুর রহমান মনিক, সাধারণ সম্পাদক শামীম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।[