জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতিকে নোটিস

প্রশাসনিক বিষয়ে প্রকাশ্য বক্তব্য, বিবৃতি ও সংবাদ বিজ্ঞপ্তি না দিতে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে আইনি নোটিস পাঠানো হয়েছে। সুপ্রিম কোর্টের আইনজীবী কামরুল হাসান রিগ্যান, রবিউল আহমেদ, মো. জাকির হায়দার, আল রেজা মো. আমির এবং এ এইচ এম. আনামুল হকের পক্ষে অ্যাডভোকেট আবদুল্লাহ আল হাদি গতকাল বৃহস্পতিবার এ নোটিস পাঠান। পাশাপাশি আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সচিব, সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশনের উদ্দেশ্যে নোটিসের অনুলিপি পাঠানো হয়েছে।

 নোটিশে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে এ বিষয়ে পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে। সুপ্রিম কোর্ট রেজিস্ট্রার জেনারেল যাতে প্রশাসনিক সতর্কবার্তা প্রদান করেন, মন্ত্রণালয় প্রয়োজনীয় আইনগত ও প্রশাসনিক পদক্ষেপ গ্রহণ করে এবং জুডিশিয়াল সার্ভিস কমিশন যাতে জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের কার্যক্রম পর্যালোচনা ও প্রয়োজনে শৃঙ্খলাগত ব্যবস্থা গ্রহণ করে সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।