আওয়ামী লীগের চার নেতা গ্রেপ্তার

রাজধানীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের আরও চার নেতাকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

গ্রেপ্তারকৃতরা হলেন- আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক উপ-কমিটির সদস্য মো আব্দুল জলিল (৩৯), হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলা শ্রমিক লীগের আহবায়ক মো. হাবিবুর রহমান (৪৭), শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলা যুবলীগের সদস্য মো. শওকত আলী ওরফে শওকত ছৈয়াল (৪৫) ও ঢাকা মহানগর দক্ষিণ মুক্তিযোদ্ধা প্রজন্ম লীগের সভাপতি মো. আতিকুর রহমান (৫৪) ।

ডিবি সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকাল আনুমানিক ৫টা ৩৫মিনিটে রাজধানীর কাফরুল থানা এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি মিরপুরের অস্ত্র ও মাদক টিম গ্রেপ্তার করে। রাত আনুমানিক ৯টা ২৫ মিনিটে হাতিরঝিল থানাধীন মগবাজার চৌরাস্তা থেকে ডিবি রমনা বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম হাবিবুর রহমানকে গ্রেপ্তার করে।

অন্যদিকে যাত্রাবাড়ীর মিরহাজিরবাগ এলাকায় অভিযান পরিচালনা করে ডিবি ওয়ারী বিভাগের একটি টিম রাত আনুমানিক ৯টায় শওকত আলী ওরফে শওকত ছৈয়ালকে গ্রেপ্তার করে। সন্ধ্যা আনুমানিক সাড়ে ৭টায় ডিবি তেজগাঁও বিভাগের একটি টিম বান্দরবান জেলায় অভিযান পরিচালনা করে মো. আতিকুর রহমানকে গ্রেপ্তার করে।   

গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।