শিক্ষকদের অনশনে এনসিপির মেডিকেল সহায়তা

এমপিওভুক্ত শিক্ষকদের তিন দফা দাবিতে পঞ্চম দিন মাঠে অবস্থান শেষে ষষ্ঠ দিন আজ তারা শহীদ মিনারে অনশন করছেন। ইতোমধ্যে অনেকের স্বাস্থ্যগত অবস্থার অবনতি ঘটছে। এই শিক্ষকদের কথা বিবেচনায় নিয়ে জাতীয় নাগরিক পার্টির হেলথ উইংয়ের প্রধান ডা. মো: আব্দুল আহাদের নেতৃত্বে একটি মেডিকেল টিম সার্বক্ষণিকভাবে শিক্ষকদের পাশে থাকবেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এনসিপির শিক্ষা ও গবেষণা বিষয়ক যুগ্ম সদস্যসচিব ফয়সাল মাহমুদ শান্ত এ তথ্য জানিয়েছেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মানবিক দৃষ্টিকোণ থেকে এই অনশন কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকদের পাশে দাঁড়িয়েছে এনসিপি। দলের স্বাস্থ্য উইংয়ের ব্যবস্থাপনায় একটি সার্বক্ষণিক মেডিক্যাল টিম আন্দোলনস্থলে থাকবে এবং শিক্ষকদের তাৎক্ষণিক চিকিৎসা সহায়তা দেবে।

শিক্ষক আন্দোলনে এনসিপির মেডিকেল টিমে আছেন-

ডা: ইউসুফ জামিল তিহান
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
+৮৮০ ১৭১২-৭১৪১৬৮

ডা: হুমায়ুন কবির সরকার হিমু
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
+৮৮০ ১৭৬০-১২৫১৩৫

ডা: মো: আব্দুস সালাম
সমন্বয়কারী, হেলথ উইং, এনসিপি
+৮৮০ ১৫৭১-৪২১০৩৫

এনসিপি জানিয়েছে, আমরা মনে করি দেশের শিক্ষকরা জাতির বিবেক। তাদের ন্যায্য দাবিতে শান্তিপূর্ণ আন্দোলনের সময় চিকিৎসা সহায়তা নিশ্চিত করা আমাদের নৈতিক দায়িত্ব। দলের পক্ষ থেকে আরও জানানো হয়, অনশনকারীদের স্বাস্থ্যের অবনতি হলে তারা প্রয়োজনে হাসপাতালে নেওয়ার ব্যবস্থাও করবে।