সোনারগাঁওয়ে সাবেক এমপি গিয়াসউদ্দীনের গণসংযোগ ও লিফলেট বিতরণ

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফার পক্ষে জনমত সৃষ্টির লক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে গণসংযোগ ও লিফলেট বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার বাদ জুম্মা উপজেলার বারদী বাজার এলাকায় এ গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে লিফলেট বিতরণ করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য নারায়ণগঞ্জ-৩ সোনারগাও-সিদ্ধিরগঞ্জ আসনে আগামী সংসদ নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাসী জেলা বিএনপির সাবেক সভাপতি ও সাবেক এমপি মুক্তিযোদ্ধা আলহাজ গিয়াসউদ্দীন।

তিনি বারদী বাজার ও এর আশপাশ এলাকার সাধারণ মানুষের সাথে কুশল বিনিময় করে তাদের খোঁজ খবর নেন।

নারায়ণগঞ্জ জেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক শাহআলম মুকুলের সভাপতিত্বে এসময় উপস্হিত ছিলেন সোনরগাঁ থানা বিএনপির সাবেক সভাপতি আলহাজ খন্দকার আবু জাফর, মাই টিভির সিনিয়র ষ্টাফ রিপোটার ইউসুফ আলী,সনমান্দী ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রমজান সরকার,বারদী  ইউনিয়ন যুবদল নেতা মান্নান মিয়া, সনমান্দী ইউনিয়ন যুবদলের যুগ্ম আহবায়ক শামীম মিয়া সাদীপুর ইউনিয়ন বিএনপির সাবেক সাধারন সম্পাদক আমির হোসেনসহ বিতিন্ন ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।