হেফাজত আমিরের সঙ্গে গোলাম পরওয়ারের সাক্ষাৎ

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ ও  বৈঠক করেছেন।

বাংলাদেশ সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরের মহাসমাবেশ এবং ২০২১ সালের মার্চ মাসের বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শহীদ পরিবারের মাঝে চেক বিতরণ অনুষ্ঠান সম্পন্ন হয়। 

চেক বিতরণ অনুষ্ঠান শেষে মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর শাহ মুহিব্বুল্লাহ বাবুনগরীর সঙ্গে সাক্ষাৎ করে দেশ, জাতি ও মুসলিম উম্মাহর কল্যাণে দোয়া প্রার্থনা করেন।

ফেসবুকের এডমিন পোস্ট হিসেবে বলা হয়, সরকারের স্থানীয় সরকার মন্ত্রণালয়ের আয়োজনে ২০১৩ সালের ৫ মে শাপলাচত্বরে হেফাজতের ইসলাম বাংলাদেশের মহাসমাবেশকে কেন্দ্র করে সংঘটিত হত্যাযজ্ঞ এবং ২০২১ সালের মার্চ মাসে বিক্ষোভ কর্মসূচিকে কেন্দ্র করে সংঘটিত হত্যাকাণ্ডে শাহাদাতবরণকারী শহীদ পরিবারের নিকট চেক বিতরণ করা হয়। 

অনুষ্ঠানের পর বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার হেফাজতে ইসলামের আমীর মাওলানা শাহ মুহিবুল্লাহ বাবুনগরীর সাথে দেখা করেন এবং দোয়া বিনিময় করেন।