বাংলাদেশ ফ্যাশন রানওয়ে অ্যাওয়ার্ড ২০২৫-এর প্রথম আসরে ডিজিটাল মিডিয়া ক্যাটাগরিতে অ্যাওয়ার্ড পেয়েছেন সাংবাদিক লিটু হাসান।
রাজধানীর হোটেল লা মেরিডিয়ানে আয়োজিত জমকালো এ আয়োজনে দেশের বিনোদন, সংস্কৃতি, গণমাধ্যম ও উদ্যোক্তা জগতের একঝাঁক তারকাকে সম্মাননা জানানো হয়।
সিজন-১ এ সেরা চলচ্চিত্র, টেলিভিশন নাটক, ওটিটি কনটেন্ট, গান, নাচ ও সাংবাদিকতায় অবদানের জন্য প্রদান করা হয় বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার।
লিটু হাসান বলেন, অ্যাওয়ার্ড পেয়ে অন্যরকম ভালো লাগা কাজ করছে। এ আয়োজন সংস্কৃতিকর্মীদের জন্য বড় অনুপ্রেরণার। চেষ্টা করব ভবিষ্যতেও এই সম্মানের মূল্য ধরে রাখতে।