দেড় বছর আগে ফেসবুক লাইভে এসে অশ্রুসিক্ত কণ্ঠে ভক্ত ও গণমাধ্যমকে চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছিলেন, স্বামী রাকিব সরকারের সঙ্গে বিবাহবিচ্ছেদ হয়েছে তার। সেই ঘোষণার পর রাকিবের সঙ্গে তাকে আর প্রকাশ্যে দেখা যায়নি। তবে গত কয়েকদিন ধরে মাহি ও রাকিবের সম্পর্ক আবার আলোচনায় নিয়ে এসেছেন নায়িকা। হঠাৎ করেই নিজের ফেসবুক প্রোফাইল ও পেজে স্বামী ও সন্তানের সঙ্গে দুটি স্থিরচিত্র পোস্ট করেন মাহি। ভালোবাসার ইমোজি দিয়ে সেই ছবির ক্যাপশনে তিনি লিখেছিলেন, ‘মাশাআল্লাহ।’
এই ছবিকে ঘিরেই নেটপাড়ায় শুরু হয় কৌতুহলী চর্চা। এমন রহস্যের মধ্যেই মাহি এবার করে বসলেন বিস্ফোরক মন্তব্য। গণমাধ্যমকে মাহিয়া মাহি বলেন, রাকিবের সঙ্গে আমার বিচ্ছেদ হয়নি। আমি রাগের মাথায় ডিভোর্সের কথা বলেছিলাম। আসলে আমাদের ডিভোর্স হয়নি, নিয়মিত যোগাযোগ হচ্ছে।
সোশ্যাল মিডিয়ায় স্বামীর সঙ্গে শেয়ার করা ছবিটি প্রসঙ্গে ‘অগ্নি কন্যা’ বলেন, ‘ছবিটি আমরা ভারতে তুলেছিলাম, তখন প্রকাশ করা হয়নি। এখন উইকিপিডিয়ায় দেখা যাচ্ছে আমাদের ডিভোর্স হয়েছে, তাই ভুল-বোঝাবুঝি দূর করতে ছবিটি পোস্ট করেছি। আমাদের পাসপোর্টেও লেখা আছে ‘ম্যারিড’, স্বামীর নাম রাকিব সরকার। আমরা ভালো আছি।’
এর আগে গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে স্বামী রাকিবের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিচ্ছেদ হয়ে গেছে বলে জানিয়ে মাহি বলেছিলেন, ‘আমরা দুজনই চেষ্টা করেছি। যখন দেখেছি চেষ্টা করেও লাভ হচ্ছে না, তখন আসলে চেষ্টাটা ছেড়ে দিয়েছি। একসঙ্গে থেকে তিক্ত হওয়ার চেয়ে বন্ধুত্বটা থাকা ভালো। যেহেতু ও ফারিশের বাবা এবং এখনো ওর সঙ্গে আমার কথা হয় নিয়মিত, যোগাযোগ আছে। ফারিশকে নিয়ে কথা হয়, ফারিশের কী প্রয়োজন এবং ও খুব যত্নবান একজন মানুষ।