ক্যামিও ইনিংস খেলার পর বোলিংয়ে প্রথম সাফল্য এনে দেন রিশাদ

১৩ বলে ২৬ রানের ক্যামিও খেলা রিশাদ হোসেনই প্রথম ব্রেক থ্রু এনে দিয়েছেন বোলিংয়ে। 

মিরপুরে বাংলাদেশের দেয়া ২০৮ রানের লক্ষ্যে খেলতে নামা ওয়েস্ট ইন্ডিজ প্রথম পাওয়ার প্লের ১০ ওভারে করে বিনা উইকেটে ৪৫। ১২তম ওভারে প্রথমবার বল হাতে নিয়ে ষষ্ঠ বলে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন এই লেগ স্পিনার। এলবিডব্লু হয়েছেন অ্যালিক অ্যাথানেজ। ৩৬ বলে ২৭ রান করে দিয়ে যান তিনি।

প্রথম দুই ওভার মেডেন নিয়েছিল বাংলাদেশের তাসকিন ও তানভীর। কিন্তু পরের ২ ওভারে ২৮ রান তুলে নেন অ্যাথানেজ ও ব্র্যান্ডন কিং। তৃতীয় ওভারে তাসকিনের বলে চার–ছক্কায় ১০ রান নেন কিং। তানভীরের করা পরের ওভারে ৩ চার ও ১ ছক্কায় ১৮ রান তুলেছেন অ্যাথানেজ।
মোস্তাফিজুর রহমানের করা পরের ওভারে এসেছে ৫ রান। সপ্তম ওভারে বোলিংয়ে এসে মেডেন পেয়েছেন অধিনায়ক মিরাজ।

এভাবে করতে করতে ৫১ রানের জুটি গড়ে তোলে কিং-অ্যাথানজে, যা ২০১১ সালের পর যা বাংলাদেশের বিপক্ষে ওয়ানডেতে উইন্ডিজের প্রথম ৫০ ছাড়ানো জুটি।