মিরপুরে ক্যারিবীয়দের নাচিয়ে ৫ উইকেট তুলে নিলেন রিশাদ

ওয়ানডে ক্যারিয়ারের আগের ১১ ম্যাচে রিশাদ হোসেনের সব মিলিয়ে উইকেট ছিল  ১০। সেই রিশাদ আজ এক ম্যাচেই তার অর্ধেক শিকার করলেন। 

মিরপুরে ওয়েস্ট ইন্ডিজকে তার লেগ স্পিনে নাস্তানাবুদ করেছেন রিশাদ হোসেন। বিনা উইকেটে ৫১ রান তোলা ক্যারিবীয়দের পরের ৪০ রানের মধ্যে রিশাদ একে একে তুলে নেন পাচ উইকেট। 

বাংলাদেশের প্রথম ডানহাতি স্পিনার হিসেবে ওয়ানডেতে ৫ উইকেট পেলেন রিশাদ। ডান হাতি স্পিনারের আগের সেরা বোলিং ছিল  ২০০৬ সালে জিম্বাবুয়ের বিপক্ষে রাজিন সালেহর ৪/১৬।

সব মিলিয়ে বাংলাদেশি বোলারদের ২৬তম ৫ উইকেট নেয়ার ঘটনা এটি।