মিরপুরে আজ শনিবার ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ আগে ব্যাট করে তোলে ২০৭ রান। লক্ষ্য তাড়া করতে নেমে উইন্ডিজের ওপেনিং জুটিতে ওঠে ৫১ রান। দলীয় ৭৯ রানে যায় দ্বিতীয় উইকেট।
তবে শেষ পর্যন্ত ক্যারিবিয়ানরা অলআউট হয় ১৩৩ রানে। বাংলাদেশ ম্যাচ জিতেছে ৭৪ রানে। লেগ স্পিনার রিশাদ হোসেন ৯ ওভার বল করে ৩৫ রানে নেন ৬ উইকেট। তাতে ম্যাচসেরাও হন তিনি।
ম্যাচসেরা হয়ে রিশাদ বলেন, 'দলের জন্য অবদান রাখতে পেরেছি আলহামদুলিল্লাহ। চিন্তা ছিল আমার প্রসেসে আমি থাকবো। আমরা চেষ্টা করেছি হতাশ না হয়ে ধৈর্য ধরার। মাথায় ছিল সুযোগ পেলে আমরা কাজে লাগাবো। ১১ জনের সবার বিশ্বাস ছিল আমরা যে কোন মূহুর্তে ক্যামব্যাক করতে পারবো।' ১২তম ওয়ানডেতে ক্যারিয়ারে প্রথম পাঁচ বা তার বেশি উইকেটের দেখা পেলেন রিশাদ।'
মিরপুরের উইকেট প্রসঙ্গে তিনি বলেন, 'উইকেট ওদের জন্য যেমন ছিল, আমাদের জন্যও তেমনি ছিল। এর চেয়ে বাজে উইকেট গায়ানাতে ছিল, আমরা মানিয়ে নিয়েছিলাম। ওদেরও এখানে মানিয়ে নিতে হবে।'