ঢাকা মহানগরীতে নাশকতার পরিকল্পনাকারী কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ৪ নেতাকর্মী গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।
গ্রেপ্তাররা হলো- সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান এবং ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. আব্দুস সালেক (৪৬), ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামাল (৪২), ঢাকা মহানগর শেরেবাংলানগর থানার স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ও বৃহত্তর তেজগাঁও থানা ছাত্রলীগের সাবেক যুগ্ন আহ্বায়ক এবং সাবেক সাংগঠনিক সম্পাদক মো. আফজাল খাঁন সুমন (৪২), ঢাকা মহানগর দক্ষিণের ওয়ারী থানা ৪১নং ওয়ার্ড ছাত্রলীগ সাবেক সভাপতি আব্দুস সালাম বেপারী নয়ন (৪৩)।
ডিবি সূত্রে জানা যায়, শনিবার (১৮ অক্টোবর) রাত পৌনে ১টায় মোহাম্মদপুর থানাধীন নবোদয় হাউজিং এলাকায় অভিযান পরিচালনা করে মো. আব্দুস সালেককে গ্রেপ্তার করে ডিবি-গুলশান বিভাগের একটি টিম।
অপরদিকে বিকাল ৫টায় কদমতলী থানাধীন মেরাজনগর এলাকা থেকে ডিবি মতিঝিল বিভাগের একটি টিম মো. জামাল উদ্দীন ওরফে হাসান উদ্দীন জামালকে গ্রেপ্তার করে।
ডিবি সূত্রে আরও জানা যায়, সন্ধ্যায় ৬টায় শেরে বাংলানগর থানা এলাকার পূর্ব রাজাবাজার এলাকায় থেকে ডিবি- লালবাগ বিভাগের একটি টিম মো. আফজাল খাঁন সুমনকে গ্রেপ্তার করে।
অপরদিকে রাত ৯টায় ডিবি ওয়ারী বিভাগের একটি টিম ওয়ারী এলাকা থেকে আব্দুস সালাম বেপারী নয়নকে গ্রেপ্তার করে।