বিরামপুরে সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে বৃদ্ধের মৃত্যু

দিনাজপুরের বিরামপুরে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।  রবিবার (১৯ অক্টোবর) ভোর ৬টার দিকে শহরের রেলওয়ে স্টেশনের দক্ষিণ প্রান্তে এ ঘটনা ঘটে।

বিরামপুরে রেল স্টেশন কর্তৃপক্ষ জানায়, ভোর ৬টার দিকে খুলনা থেকে ছেড়ে আসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি বিরামপুর স্টেশনে প্রবেশের আগ মুহূর্তে অজ্ঞাত ওই বৃদ্ধ ট্রেন থেকে ছিটকে পড়েন। পরে বিষয়টি স্টেশন মাস্টারকে জানালে জিআরপি পুলিশ পরিদর্শক তাহাজুল এসে মরদেহ উদ্ধার করেন।

এবিষয়ে জিআরপি পুলিশ পরিদশক তাহাজুল ইসলাম জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ঘটনাস্থলে সিআইডি পুলিশ গিয়ে তাদের কার্যক্রম চালাচ্ছেন।