বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র সংস্কারে ৩১ দফা কর্মসূচির অংশ হিসেবে খুলনার পাইকগাছায় লিফলেট বিতরণ করেছেন জিয়াউর রহমান ফাউন্ডেশনের পরিচালক আমিরুল ইসলাম কাগজী। রবিবার (১৯ অক্টোবর) উপজেলার পাইকগাছা মাছকাটা বাজারে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।
এ সময় বক্তব্যে আমিরুল ইসলাম কাগজী বলেন, জনগণের রায় নিয়ে বিএনপি যদি ক্ষমতায় যেতে পারে তাহলে রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে যে সব পদক্ষেপ নেওয়া হবে ৩১ দফা কর্মসূচিতে তা বিস্তারিত তুলে ধরা হয়েছে। তাই বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান নির্দেশ দিয়েছেন বাংলাদেশের প্রতিটি মানুষের কাছে এই ৩১ দফা কর্মসূচি পৌঁছে দিতে হবে।
কর্মসূচিতে তার সঙ্গে উপস্থিত ছিলেন পাইকগাছা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাংবাদিক আমিনুল ইসলাম বজলু, মাছ কাটা বাজার সমিতির সভাপতি আ. জব্বার, ইরামত সমিতির সভাপতি আব্দুর রাজ্জাকসহ অনেকে।