চৌদ্দগ্রামে পানিতে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার চৌদ্দগ্রামে পানিতে ডুবে আনিকা আক্তার নামে ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আনিকা উপজেলার চৌদ্দগ্রাম পৌরসভাধীন নবগ্রামের আফজাল হোসাইনের ছোট মেয়ে।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, বরিবার (১৯ অক্টোবর) দুপুরে পরিবারের সদস্যদের অগোচরে খেলার ছলে বাড়ির পুকুরে পড়ে যায় আনিকা। দীর্ঘক্ষণ ধরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজির করে। এক পর্যায়ে পুকুর থেকে প্রায় মৃত অবস্থায় তাকে উদ্ধার করে তারা। পরে তাকে দ্রুত চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।