ছেলের মৃত মুখে দেখার ৫ মিনিটে মাথায় মায়ের মৃত্যু

মানিকগঞ্জের সাটুরিয়ায় মৃত ছেলের মুখে দেখার পাঁচ মিনিটের মাথায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মায়েরও মৃত্যু হয়েছে বলে খবর পাওয়া গেছে। রবিবার (১৯ অক্টোবর) সকালে উপজেলার সাহেবপাড়া গ্রামে হৃদয়বিদারক এ ঘটনা ঘটে।

মৃতরা হলেন ওই এলাকার মৃত আনছার আলীর ছেলে আব্দুল আওয়াল (৪১) ও তার মা রেহেলা আক্তার (৬৯)।

স্থানীয়রা জানায়, আব্দুল আওয়াল গত কয়েকদিন ধরে ডেঙ্গু জ্বরে ভুগছিলেন। অবস্থার অবনতি হলে তাকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিবাগত রাত সোয়া ২টার দিকে মৃত্যু হয় তার। পরদিন রবিবার (১৯ অক্টোবর) সকালে যখন তার মরদেহ গ্রামের বাড়িতে আনার পর পরই প্রিয় ছেলের মরা মুখ দেখেই মা রেহেলা আক্তার  জ্ঞান হারিয়ে ফেলেন। পরে তার আর জ্ঞান ফেরেনি। হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যুবরণ করেন তিনি।

মৃত আওয়ালের বড় ভাই মানিকগঞ্জ সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুৎফর রহমান বলেন, ছোট ভাইয়ের মৃত্যু ছিল আমাদের পরিবারের জন্য গভীর শোকের। কিন্তু মায়ের মৃত্যুর কোনোভাবেই ভাষায় প্রকাশ করার মতো নয়।