জুবায়েদ হত্যার বিচার দাবিতে ইবি ছাত্রদলের বিক্ষোভ

জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) শাখা ছাত্রদল নেতা জুবায়েদ হোসাইনের হত্যাকারীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রদল।

সোমবার (২০ অক্টোবর) দুপুর দেড়টার দিকে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুনের নেতৃত্বে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবন চত্বর থেকে মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক ঘুরে প্রশাসন ভবনে গিয়ে শেষ।

এসময় সাংবাদিক সঙ্গে আলাপকালে শাখা ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও ছাত্রদল নেতা জুবায়েদকে কে বা কারা হত্যা করেছে। যদিও জুবায়েদের ছাত্রীকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে। এজন্য প্রশাসনকে ধন্যবাদ জানাই। আমরা সিসি ক্যামেরা ফুটেজে দেখেছি একজন লাল শার্ট পড়া ও একজন ব্ল্যাক শার্ট পড়া ব্যক্তি। যাদেরকে পুলিশ এখনও ধরতে পারেনি। অতিদ্রুত তাদের গ্রেপ্তারে দাবি জানাচ্ছি।