ওএসডি (বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা) থাকা ৯ জন সচিবকে অবসরে পাঠিয়েছে সরকার। তাদের মধ্যে দুজন সিনিয়র সচিব ও সাতজন সচিব। গতকাল সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে আলাদা প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
অবসরে যাওয়া প্রশাসনের এই কর্মকর্তারা হলেন সিনিয়র সচিব মো. মনজুর হোসেন ও মো. মশিউর রহমান, সচিব মো. সামসুল আরেফিন, মো. মিজানুর রহমান, মো. আজিজুর রহমান, মো. নূরুল আলম, ড. ফরিদ উদ্দিন আহমদ, ড. এ কে এ মতিউর রহমান ও শফিউল আজিম। এসব কর্মকর্তারা জনপ্রশাসন মন্ত্রণালয়ে ওএসডি হিসেবে ন্যস্ত ছিলেন। বিভিন্ন সময়ে তারা ওএসডি হন।
তারা বিধি অনুযায়ী অবসরকালীন সুবিধা পাবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়েছে।