ঢাকা-বরিশাল

উজিরপুরের সেতুতে ফাটল জোড়াতালি দিয়ে চলছে যানবাহন

ঢাকা-বরিশাল মহাসড়কের উজিরপুর উপজেলায় একটি সেতুতে ফাটল দেখা দেয়ায় জীবনের ঝুঁকি নিয়ে ওই সেতু দিয়ে হাজার হাজার যানবাহন চলাচল করছে। সেতুটির নিচে একাধিক স্থানে মারাত্মক ফাটল ধরার পরেও যানবাহন চলাচল করায় যে কোন সময় ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা ফলে দক্ষিঞ্চালের সঙ্গে ঢাকাসহ সারা দেশের সরাসরি সড়ক যোগাযোগ বন্ধ’র আশংকা রয়েছে। ইতিমধ্যে বরিশাল সড়ক ও জনপদ (সওজ) বিভাগ সেতুটি সচল রাখতে নিচে বালুভর্তি ব্যাগ ও লোহার পাত বসিয়ে সাময়িক প্রটাকসনের ব্যবস্থা নিলেও আতংকের মধ্যে সময় পার করছেন সাধারণ মানুষ।

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহম্মদ আলী সুজা মঙ্গলবার (২১ অক্টোবর) সেতুটি পরিদর্শন করে দুর্ঘটনার শংকা প্রকাশ করেছেন।  

স্থানীয়রা জানিয়েছেন প্রায় শত বছর আগে বামরাইল খালের উপর নির্মিত ব্রিজটির অবস্থা নাজুক ওই ব্রিজ দিয়ে সবোর্চ্চ ৮ টনের বেশী মালামাল বহনকারী যানবাহন চলাচল করা ঝুঁকি হলেও অহরহ ২৫-৩০ টন বোঝাই ট্রাক চলাচল করছে ফলে যেকোনো সময় ঘটতে পাড়ে বড় ধরনের দুর্ঘটনা। 

সড়ক দিয়ে চলাচলকারী একাধিক ট্রাক চালকরা জানিয়েছেন, সেতুটি ঝুঁকিপূর্ণ দ্রুত বিকল্প ড্রাইভেরশন রোড় করে বিকল্প ভাবে যানবাহন চলাচল করার ব্যবস্থা করলে দুর্ঘটনার কবল থেকে তারা রক্ষা পাবেন। 

উপজেলা শ্রমিক দল সভাপতিও সাবেক ইউপি সদেশ্য জিয়া আমিন দেশ রূপান্তরকে জানান, বামরাইল বাজারের উপর দিয়ে বয়ে যাওয়া সড়কের নির্মিত সেতুটি বেশ ঝুঁকিপূর্ণ বালুর বস্তা দিয়ে কোনমতে জোড়াতালি দিয়ে সেতুটি সচল রাখা হয়েছে। সড়ক বিভাগ দ্রুত বিকল্প সড়ক নির্মাণ না করলে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। 

বাস চালক ফরিদ হোসেন বলেন, বসের ওজন কম বাস চলাচল করলেও ভারী ট্রাক নিয়ে যে কোন সময় সেতুটি ভেঙ্গে নিচে পানির মধ্যে পড়ে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পাড়ে। 

উজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী সুজা বলেন, প্রতিদিন হাজারো যানবাহন চলাচল করছে বামরাইল বাজারের সেতুটি দিয়ে অনেক পুরাতন হওয়ার কারণে সেতুটি এখন ঝুঁকিপূর্ণ মহা সড়কটি অনেক ব্যস্ততম হওয়ার কারণে বিকল্প সড়ক নির্মাণ করার জন্য তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়ে দ্রুত ব্যবস্থা নেয়ার সুপারিশ করবেন।  

বরিশাল সড়ক ও জনপদ বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল ইসলাম বলেন, সেতুটি বাস ও ট্রাক চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ আপাতত আমরা কোন মতে সংস্কার করেছি দ্রুত বিকল্প ব্যবস্থা গ্রহণ করা হবে।