৪০ কেজি গাঁজা রেখে পালিয়েছে কারবারি

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ৪০ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২১ অক্টোবর) মধ্যরাতে ৮নং বিষ্ণুপুর ইউনিয়নের বিষ্ণুপুর রানওয়ে বাজারের পূর্ব পাশে জনৈক এমদাদুল হকের ফল বাগানের সামনে রানওয়ে বাজার-কালাছড়া রাস্তা থেকে এসব গাঁজা উদ্ধার করা হয়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি বিষ্ণুপুর ইউনিয়নের কালাছড়া গ্রামের মাসুম মিয়া (২৪) ও তার সহযোগী ১/২ জন পালিয়ে যায়।

বিজয়নগর থানার ওসি শহীদুল ইসলাম জানান, গাঁজা ফেলে আসামিরা পালিয়ে গেছে। এ বিষয়ে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। আসামি গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে।