আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের পূর্বে শপথ নিবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদে নির্বাচিত প্রতিনিধিরা।
বৃহস্পতিবার চাকসু প্রতিনিধিদের শপথ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন।
বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে শপথপাঠের সার্বিক কার্যক্রম পরিচালনা করা হবে। অনুষ্ঠানে কেন্দ্রীয় সংসদে ২৬ জন প্রার্থী শপথ নিবেন। এছাড়া ১৪টি হল এবং ১ হোস্টেল সংসদ নির্বাচনে সর্বমোট ২১০ জন প্রতিনিধি শপথ গ্রহণ করবেন।
চাকসুর নির্বাচিত প্রতিনিধিদের শপথের বিষয়টি নিশ্চিত করেন চাকসু নির্বাচন পরিচালনার সদস্য সচিব অধ্যাপক ড. এ. কে. এম. আরিফুল হক সিদ্দিকী।
অধ্যাপক ড. আরিফুল হক সিদ্দিকী বলেন, “চাকসু নির্বাচন কমিশনের শেষ কাজ হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের শপথ প্রদান করা। আমরা আগামী বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে শপথ গ্রহণ অনুষ্ঠান আয়োজন করবো।”
চাকসু নির্বাচনে কেন্দ্রীয় সংসদে ২৬ জন নির্বাচিত প্রতিনিধির মধ্যে ২৪ জনই বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সমর্থিত 'সম্প্রীতির শিক্ষার্থী জোট' প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন।
কেন্দ্রীয় সংসদে শপথ নিবেন যারা: ভিপি হিসেবে শপথ নিবেন ছাত্রশিবির প্যানেল থেকে নির্বাচিত ইব্রাহিম হোসেন রনি এবং জিএস পদে সাঈদ বিন হাবিব। এজিএস পদে শপথ নিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল সমর্থিত প্যানেলের বিজয়ী প্রার্থী আইয়ুবুর রহমান তৌফিক।
১৮টি সম্পাদকীয় পদের মধ্যে ১৭টিতে ছাত্রশিবিরের প্রার্থীরা জয় পেয়ে শপথ নিতে যাচ্ছেন। তারা হলেন—খেলাধুলা ও ক্রীড়া বিষয়ক সম্পাদক পদে মোহাম্মদ শাওন, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক পদে হারেজুল ইসলাম, সহ-সাহিত্য ও প্রকাশনা সম্পাদক পদে জিহাদ হোসাইন, দপ্তর সম্পাদক পদে আব্দুল্লাহ আল নোমান, সহ-দপ্তর সম্পাদক পদে জান্নাতুল আদন নুসরাত, ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে নাহিমা আক্তার দ্বীপা, সহ-ছাত্রী কল্যাণ বিষয়ক সম্পাদক পদে জান্নাতুল ফেরদাউস রিতা, বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তি বিষয়ক সম্পাদক পদে মাহবুবুর রহমান।
এছাড়া গবেষণা ও উদ্ভাবন বিষয়ক সম্পাদক পদে তানভীর আনজুম শোভন, সমাজসেবা ও পরিবেশ বিষয়ক সম্পাদক পদে তাহসিনা রহমান, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক পদে আফনান হাসান ইমরান, মুক্তিযুদ্ধ ও গণতান্ত্রিক আন্দোলন বিষয়ক সম্পাদক পদে মোনায়েম শরীফ, ক্যারিয়ার ডেভেলপমেন্ট ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক পদে মেহেদী হাসান সোহান, যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ইসহাক ভূঁইয়া, সহ-যোগাযোগ ও আবাসন বিষয়ক সম্পাদক পদে ওবায়দুল সালমান, আইন ও মানবাধিকার বিষয়ক সম্পাদক পদে তাওহিদ রাব্বি, পাঠাগার ও ক্যাফেটেরিয়া বিষয়ক সম্পাদক পদে মাসুম বিল্লাহ নির্বাচিত প্রতিনিধি হিসেবে শপথ নিবেন। সহ-খেলাধুলা ও ক্রীড়া সম্পাদক পদে বিনির্মাণ শিক্ষার্থী ঐক্য প্যানেল থেকে নির্বাচিত হয়ে শপথ নিবেন তামান্না মাহবুব প্রীতি। এছাড়া ৫টি নির্বাহী সদস্য পদে শপথ নিবেন—জান্নাতুল ফেরদাউস সানজিদা, আকাশ দাস, সালমান ফারসি, সোহানুর রহমান ও আদনান শরীফ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের জন্য বরাদ্দ রয়েছে ১০টি হল ও একটি হোস্টেল। ছাত্রীদের জন্য রয়েছে মাত্র ৫টি হল। এই ১৫ টিতে নির্বাচিত হয়েছে সর্বমোট ২১০ জন প্রতিনিধি। এই ১৫ সংসদে নির্বাচিত হয়ে যারা শপথ নিবেন-
এফ রহমান হল সংসদ : ভিপি- শাহরিয়ার আহমেদ সোহাগ, জিএস- তামিম চৌধুরী, এজিএস- সাইদুল ইসলাম, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- নাইমুর রহমান; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জয়নুল আবেদীন ফাহিম, দপ্তর সম্পাদক- কামরুল ইসলাম; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- জামাল উদ্দিন; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- শেখ মাআজ আহাম্মেদ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- ওমর বিন কাসেম ইফতি, স্বাস্থ্য সম্পাদক- তানজিম আশরাফ রাতুল, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মাঈনউদ্দিন হাসান ওয়াসি এবং নির্বাহী সদস্য হিসেবে আবু বাইত সিয়াম, আবু রায়হান বাবু ও মাহাফুজুর রহমান আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
আলাওল হল সংসদ: ভিপি- রাকিব মাহমুদ, জিএস- নুরনবী হাসান, এজিএস- শোয়েব তুষার, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- আল-আমিন সরকার বনি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- শেফায়েত হোসাইন, দপ্তর সম্পাদক- মো. রাহাত; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- শিহাবুর রহমান শিহাব; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- আশরাফুল ইসলাম; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- তানভীর হোসাইন, স্বাস্থ্য সম্পাদক- আসিফ ইফতেখার, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মাইন হানজালা এবং তিনজন নির্বাহী সদস্য হাবিব পাটওয়ারি, শাহেনশাহ তানজিম ও ইসমাইল হোসেন আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
অতীশ দীপঙ্কর শ্রীজ্ঞান হল সংসদ: ভিপি- রিপুল চাকমা, জিএস- কবির আলী, এজিএস- অনন্ত কীর্ত্তনীয়া, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- রুমনজয় তঞ্চঙ্গ্যা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মনষা ত্রিপুরা, দপ্তর সম্পাদক- অরিয়ন চাকমা; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- অন্তর চদ্র দেব; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- চয়ন বড়ুয়া; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি: অমিতাভ বড়ুয়া, স্বাস্থ্য সম্পাদক- সিনেট চাকমা, যোগাযোগ ও আবাসন সম্পাদক- আমানুল্লাহ এবং নির্বাহী সদস্য হিসেবে হলেন- শোভন চাকমা, সজীব তঞ্চঙ্গ্যা ও রাওঙি ম্রো আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।।
শাহ আমানত হল সংসদ: ভিপি- জাহাঙ্গীর আলম হান্নান, জিএস- আবিদুর রহমান, এজিএস- আলী আহছান মো. মুজাহিদ, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- ফয়সাল আহম্মেদ; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- জাহিদুল ইসলাম সজল, দপ্তর সম্পাদক- আইমান বিন কামাল; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- জয় মিয়া; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- আকাইদ খান; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- আশিকুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক- আশ্রাফুল এলাহী চৌধুরী, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মোস্তাফিজুর রহমান এবং নির্বাহী সদস্য হিসেবে জাওয়াদ ইবনে জিহাদ, ফুরকান উদ্দিন ও আব্দুল্লাহ আল রায়হান আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
আব্দুর রব হল সংসদ : ভিপি- বোরহান উদ্দিন, জিএস- মনির হোসেন, এজিএস- আবু বক্কর, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- জহিরুল ইসলাম; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- আব্দুর রহিম সিয়াম, দপ্তর সম্পাদক- সাকিব আল মাহমুদ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- আশিকুর রহমান; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার: আব্দুল্লাহ আল সাদ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- মুজাহিদুল ইসলাম, স্বাস্থ্য সম্পাদক- আশিকুর রহমান আসিফ, যোগাযোগ ও আবাসন সম্পাদক- রেদোয়ানুল করিম এবং নির্বাহী সদস্য হিসেবে সানি মাহবুব, সুলতানুল আরেফিন আকিল ও তানজিত রাহাত জয় আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
শহীদ ফরহাদ হোসেন হল সংসদ : ভিপি- শরিফুল ইসলাম, জিএস- মাসউদুর রহমান ফাহাদ, এজিএস- কাজী তাফহিমুল হক, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- বখতিয়ারুল ইসলাম; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- সানোয়ার আলম শিহাব, দপ্তর সম্পাদক- হারুনুর রশিদ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তানভীর আহমদ; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- পারভেজ মোশাররফ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- জাহিন সরকার আবির, স্বাস্থ্য সম্পাদক- তৌফিকুল ইসলাম তফু, যোগাযোগ ও আবাসন সম্পাদক- মাছুম মিয়া এবং নির্বাহী সদস্য হিসেবে মোকাদ্দেছ হোসাইন, আবির হোসেন ও মাছুম আব্দুল্লাহ আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
শাহজালাল হল সংসদ : ভিপি- আলাউদ্দিন সন্দ্বীপী, জিএস- রায়হান চৌধুরী, এজিএস- ইমতিয়াজ জাবেদ, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- রাশেদ জামিল ইফতি; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- ইসতিয়াক হোসেন মজুমদার, দপ্তর সম্পাদক- তৌহিদুল ইসলাম ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তানভীর হাসান প্রান্ত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- মাহমুদুর রহমান তামিম; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- মাহিদুজ্জামান মাহিদ, স্বাস্থ্য সম্পাদক- মোহাম্মদ রিয়াদ, যোগাযোগ ও আবাসন সম্পাদক- শরীফ সাদমান শাহরীয়ার এবং নির্বাহী সদস্য হিসেবে মুনতাসির আহমেদ, আসআদ উদদৌলা ও মোহাম্মদ ফারুক আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
সোহরাওয়ার্দী হল সংসদ: ভিপি- নিয়ামত উল্লাহ ফারাবী, জিএস- নূরন্নবী সোহান, এজিএস- রেসালাত লিসান, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- কবির হাসান শুভ; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক-নাঈম উদ্দীন, দপ্তর সম্পাদক- আব্দুল্লাহ ফারহান আসিফ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- আজহারুল ইসলাম; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- আসিফ আহমদ চৌধুরী; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- গোলাম রাব্বানী নাঈম, স্বাস্থ্য সম্পাদক- সাজেদুর রহমান মারুফ, যোগাযোগ ও আবাসন- রায়হান কবির এবং নির্বাহী সদস্য হিসেবে মুশফিকুর রহিম, আবু আয়াজ মো. তাওসিফ ও শাহ আলম আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
মাস্টার দ্য সূর্যসেন হল সংসদ: ভিপি- তাজিম ইবনে হাবিব, জিএস- সাদমান আল-তাছিন, এজিএস- শাখাওয়াত হোসেন, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- সাদেফুর রহমান৷ সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নিলয় দত্ত, দপ্তর সম্পাদক- নাজমুল হাসান; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তরুন বিজয় চাকমা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক-আরাফাত বিন আজিজ; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি মাজহারুল হক, স্বাস্থ্য সম্পাদক- শিহাব আলী, যোগাযোগ ও আবাসন সম্পাদক তৌফিকুল ইসলাম এবং নির্বাহী সদস্য হিসেবে জানে আলম বায়েজিদ,
আবিরুল ইসলাম ও সাইফুদ্দিন মো. খালেদ আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
বিজয় ২৪ হল সংসদ : ভিপি- সানু আক্তার নদী, জিএস- সাদিয়া মাহসীন, এজিএস- শাম্মী আক্তার সুরভী, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক-অন্তরা সাহা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- আফিয়া ইবনাত ওয়াফা, দপ্তর সম্পাদক- আবিদা সুলতানা; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- সাদিয়া নাসরিন; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- তাহিয়া রহমান নুহা; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- আম্মাতুল বাসরী বৃষ্টি, স্বাস্থ্য সম্পাদক- সানজিদা শারমিন তৃষা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), যোগাযোগ ও আবাসন সম্পাদক- তাবাসসুম কায়সার জেরিন এবং নির্বাহী সদস্য হিসেবে রেহানা আক্তার, আয়েশা খাতুন ও মিফতাহুল জান্নাহ আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া হল সংসদ : ভিপি- সুমাইয়া নুসরাত, জিএস- নাজিফা তাশফিয়াহ, এজিএস- ইসরাত জাহান, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- স্বর্ণালী আক্তার ইমা; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- রাদিয়া আক্তার শশী, দপ্তর সম্পাদক- সানজিদা আফরোজ; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- শারমিন সুলতানা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- পূর্ণিমা রাণী দাশ (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদা- নিশাত সালসাবিল শিকদার, স্বাস্থ্য সম্পাদক: তানিয়া রহমান, যোগাযোগ ও আবাসন সম্পাদক- আয়শা সিদ্দিকা আরবী এবং নির্বাহী সদস্য হিসেবে উম্মে হাবীবা, জেবা তাহসিন সূচি ও সীমা আক্তার আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
নবাব ফয়জুন্নেসা হল সংসদ : ভিপি- পারমিতা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), জিএস- সিংঞো ইউ মারমা, এজিএস- সুমাইয়া আক্তার, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- ইতি চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- প্রত্যাশা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), দপ্তর সম্পাদক- অপরাজিতা বড়ুয়া তিন্নী (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- খিং খিং ছেন (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- মোনালিসা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি: সুরঞ্জনা ত্রিপুরা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত), স্বাস্থ্য সম্পাদক- তাসফিয়া তাবাসসুম, যোগাযোগ ও আবাসন সম্পাদক- শ্রেয়া তালুকদার (বিনা প্রতিদ্বন্দ্বিতা নির্বাচিত) এবং নির্বাহী সদস্য হিসেবে অনন্যা চাকমা, প্রমিতা ত্রিপুরা ও শিপ্রা তনচংগ্যা আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
প্রীতিলতা হল সংসদ : ভিপি- নুসরাত জাহান তৃনা, জিএস- নাদীয়া সুলতানা তাসনীয়া, এজিএস- আফরিদা রিমা, খেলাধুলা ও ক্রিয়া সম্পাদক- অন্তরা চাকমা (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- নাবিলা সুলতানা, দপ্তর সম্পাদক- হুমায়রা তাবাসসুম; রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- তাহসিন আহমেদ তৃষা; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- কুলসোন খাতুন; বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- সিরাজুম মুনিরা, স্বাস্থ্য সম্পাদক- ইসরাত জাহান ইপ্তি, যোগাযোগ ও আবাসন সম্পাদক- অজিফা আক্তার মিম এবং নির্বাহী সদস্য হিসেবে সুমাইয়া করিম, আফরোজা সুলতানা ও এরিনা চাকমা আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন।
শামসুন নাহার হল সংসদ: ভিপি- ফাইরোজ ফেরদৌস, জিএস- সাদিয়া বিনতে সিদ্দিক, এজিএস- পিংকী রানী; সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- মোনতাহিনা জান্নাত স্বর্ণা, দপ্তর সম্পাদক- সাইমুন সাদিয়া (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); রিডিংরুম, ডাইনিংরুম ও হল লাইব্রেরি সম্পাদক- নিসাদ জান্নাত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- ইফফাত আরা জুই (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); বিজ্ঞান, গবেষণা ও তথ্যপ্রযুক্তি সম্পাদক- তাসমিন আক্তার চৌধুরী, স্বাস্থ্য সম্পাদক- সুমাইয়া আক্তার বর্ষা, যোগাযোগ ও আবাসন- কানিজ ফাতেমা সিফাত (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত) এবং নির্বাহী সদস্য হিসেবে নাফিসা নাঈম তাসফিয়া, মিফতাহুল জান্নাত ও আফিয়া জাহিন আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন। তারা সবাই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।
শিল্পী রশিদ চৌধুরী হোস্টেল সংসদ : ভিপি- খন্দকার মাসরুর আল ফাহিম, জিএস- আফসার সরকার, এজিএস- নুর ইকবাল সানি (বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত); খেলাধুলা, ক্রিয়া ও ক্যান্টিন সম্পাদক- সুকুমার রায়; শিক্ষা, সাহিত্য, সংস্কৃতি ও প্রকাশনা সম্পাদক- ফরহাদ হোসেন সুমন, দপ্তর সম্পাদক- আশিক বাবু; সমাজসেবা, পরিবেশ ও মানবাধিকার সম্পাদক- তুষার দে; স্বাস্থ্য, আবাসন ও যোগাযোগ সম্পাদক- জামিল হোসেন এবং নির্বাহী সদস্য হিসেবে মাহমুদুল ইসলাম মিনহাজ ও আবু বকর ছিদ্দিক আনুষ্ঠানিকভাবে শপথ নিবেন। তারা উভয়েই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত।