পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, সাভার পৌরসভা ও আশুলিয়া এলাকা মিলিয়ে ‘সাভার সিটি করপোরেশন’ এবং কেরানীগঞ্জকে ‘ক’ শ্রেণির পৌরসভা বা দক্ষিণ সিটি করপোরেশনের আওতাভুক্ত করার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার।
মঙ্গলবার তিনি নিজের ফেসবুক পোস্টে এ তথ্য জানান।
সরকারের এ সিদ্ধান্তের ফলে সাভার পৌরসভা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদগুলোর কার্যক্রম বিলুপ্ত হয়ে যাবে। বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানে চলতি বছরের সেপ্টেম্বরের প্রথম পাক্ষিকের গোপনীয় প্রতিবেদনের ভিত্তিতে এ প্রস্তাব বাস্তবায়ন প্রক্রিয়া শুরু করেছে সরকার।