শাহজাহানপুর থেকে অজ্ঞাত মরদেহ উদ্ধার

রাজধানীর শাহজাহানপুর এলাকা থেকে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর।

বুধবার (২২ অক্টোবর) সকালে মরদেহ উদ্ধার করা হয়। এরপর পুলিশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

শাহজাহানপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আফজাল হোসেন জানান, খবর পেয়ে শাহজাহানপুর থানাধীন খিলগাঁও রেলগেটের পাশে বিসমিল্লাহ হোটেলের সামনের রাস্তা থেকে ওই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করা হয়। তার নাম পলিচয় জানা যায়নি।

তিনি আরও জানান, স্থানীয়রা জানিয়েছেন, ওই ব্যক্তি ভবঘুরে প্রকৃতির। ওই এলাকায় ঘুরাফেরা করত। অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে।