মালিক বিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান

মরণব্যাধি জলাতঙ্ক রোগ প্রতিরোধে পটুয়াখালীর  কলাপাড়ায় মালিক বিহীন কুকুর ও বিড়ালকে বিনামূল্যে টিকা প্রদান কর্মসূচি উদ্বোধন করা হয়েছে। বুধবার (২২ অক্টোবর)  দুপুরে কলাপাড়া পৌরসভার আয়োজনে এবং পটুয়াখালী অ্যানিমেল  লাভার্সের  সার্বিক সহযোগিতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এই কর্মসূচি উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা কাউছার হামিদ। এ সময় উপস্থিত  ছিলেন  উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ইয়াসীন সাদেক ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ। 

এ কর্মসূচির মাধ্যমে কলাপাড়া ও কুয়াকাটার পৌরসভার বিভিন্ন স্থানে মালিক বিহীন কুকুর ও বিড়ালকে এই জলাতঙ্ক প্রতিরোধ টিকা প্রদান করা হবে।