বিশ্বের দূষিত শহরগুলোর তালিকায় বাংলাদেশের রাজধানী ঢাকা অবস্থান আজ সপ্তম। এই বাতাসকে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হচ্ছে। এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) স্কোর ৩৩৮ নিয়ে তালিকায় শীর্ষে রয়েছে ইরাকের রাজধানী বাগদাদ।
বৃহস্পতিবার ( ২৩ অক্টোবর) সকাল ৮টা ০৬ মিনিটে ১৫৫ একিউআই স্কোর নিয়ে বায়ুর মান ও দূষণের শহরের অবস্থান অনুযায়ী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’।
ভারতের নয়া দিল্লি, পাকিস্তানের লাহর ও ভারতের কলকাতা শহর যথাক্রমে ২৪৯, ২৪৪ ও ১৯৬ একিউআই স্কোর নিয়ে তালিকার দ্বিতীয়, তৃতীয় ও চর্তুথ স্থানে রয়েছে। এছাড়া ফিলিপাইনের রাজধানী ম্যানিলা ও পাকিস্তানের রাজধানী করাচি ১৭৪ ও ১৬৬ একিউআই স্কোর নিয়ে পঞ্চম ও ষষ্ঠ স্থানে অবস্থান করছে।
যখন কণা দূষণের একিউআই মান ৫০ থেকে ১০০ এর মধ্যে থাকে তখন বায়ুর গুণমানকে ‘মাঝারি’ বলে বিবেচনা করা হয়। একিউআই সূচক ১০১ থেকে ১৫০ এর মধ্যে হলে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়।
এরপর ১৫১ থেকে ২০০ এর মধ্যে হলে ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত হয়। ২০১ থেকে ৩০০ এর মধ্যে হলে ‘খুব অস্বাস্থ্যকর’ বলে মনে করা হয়। এছাড়া ৩০১ এর বেশি হলে ‘বিপজ্জনক’ হিসেবে বিবেচিত হয়, যা বাসিন্দাদের জন্য মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি তৈরি করে।
বাংলাদেশে একিউআই সূচক পাঁচটি দূষণের ওপর নির্ভরশীল। সেগুলো হলো- বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন।
ঢাকা দীর্ঘদিন ধরে বায়ুদূষণজনিত সমস্যায় জর্জরিত। এর বায়ুর গুণমান সাধারণত শীতকালে অস্বাস্থ্যকর হয়ে ওঠে এবং বর্ষাকালে উন্নত হয়।