সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের শেষ ম‍্যাচেও টস জিতলেন বাংলাদেশ অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। আজ বৃহস্পতিবার মিরপুর শেরেবাংলায় টস জিতে ব্যাটিং নিয়েছে বাংলাদেশ। সিরিজে এখন ১-১ সমতা। আজকের ম্যাচই গড়ে দেবে সিরিজের ভাগ্য। তাই শেষ ম্যাচ হয়ে উঠেছে ‘অঘোষিত ফাইনাল’। দুই দলের একাদশেই কোনো পরিবর্তন নেই।

বাংলাদেশ একাদশ: সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন, তাওহীদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), মাহিদুল ইসলাম, নুরুল হাসান (উইকেটকিপার), রিশাদ হোসেন, নাসুম আহমেদ, তানভির ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: ব্রেন্ডন কিং, আলিক অ্যাথানেজ, কিসি কার্টি, শাই হোপ (অধিনায়ক ও উইকেটকিপার), শেরফান রাদারফোর্ড, আকিম অগাস্ট, রোস্টন চেজ, জাস্টিন গ্রিভস, গুড়াকেশ মোতি, খারি পিয়েরে ও আকিল হোসেন।