ফরিদপুরে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের দায়ে ইসমাইল শেখ নামে এক ব্যক্তিকে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) দুপুরে আদালতে আসামির উপস্থিতিতে ফরিদপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন।
কারাদণ্ডপ্রাপ্ত ইসমাইল শেখ (৪৭) সদর উপজেলার চতর খাড়া পাড়া গ্রামের বাসিন্দা।
মামলার এজার সূত্রে জানা গেছে, অবিবাহিত প্রতিবন্ধী কিশোরীর বাড়ির বাইরে বিভিন্ন জায়গায় পাগলে মতো ঘোরা ফেরা করত। এর সুযোগ বুঝে ২০২৩ সালের কোন এক সময় ইসমাইল শেখ ওই কিশোরীকে ধর্ষণ করে। এরপর স্থানীয় এলাকাবাসী বিষয়টি নিয়ে আপস মীমাংসায় বসলে ধর্ষণের বিষয়টি স্বীকার করে ইসমাইল শেখ। ওই বঠর ১৩ এপ্রিল পরিবারের লোকজন মেয়েটির শারীরিক গঠন দেখে সন্দেহ হয়। এরপর মেয়েকে নিয়ে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তার শারীরিক পরীক্ষা নিরীক্ষা করে অন্তঃসত্ত্বা বলে জানায়। এ ঘটনার পর ২০২৩ সালে ৯ জুন ভুক্তভোগীর মা ইসমাইল শেখকে আসামি করে কোতোয়ালি থানায় একটি মামলা করেন।