বিএনপির প্রতিনিধি দলের সঙ্গে এনআইএমডির বৈঠক

বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) প্রতিনিধি দলের সঙ্গে ঢাকায় সফররত নেদারল্যান্ডস ইনস্টিটিউট ফর মাল্টিপার্টি ডেমোক্রেসির (এনআইএমডি) বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বিএনপি চেয়ারপারসন কার্যালয়ে এই বৈঠক হয়।

এ সময় বিএনপির প্রতিনিধি দলে ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক বিষয়ক) হুমায়ুন কবির ও সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ।