ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট), গাজীপুর-এ দুইদিন ব্যাপী ‘ইন্টারন্যাশনাল কনফারেন্স অন সায়েন্স অ্যান্ড হিউম্যানিটিজ ফর সাসটেইনেবল ডেভেলপমেন্ট (আইসিএসএইচএসডি-২০২৫) বিষয়ক প্রথম আন্তর্জাতিক কনফারেন্স শুরু হয়েছে।
বৃহস্পতিবার সকালে (২৩ অক্টোবর) বিজ্ঞান অনুষদের আয়োজনে বিশ্ববিদ্যালয়ের শহিদ শাকিল পারভেজ অডিটোরিয়ামে অনুষ্ঠিত এ অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হয়ে কনফারেন্সের উদ্বোধন করেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) মাননীয় চেয়ারম্যান প্রফেসর ড. এস এম এ ফায়েজ।
কনফারেন্সের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ জয়নাল আবেদীনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কনফারেন্সের পৃষ্ঠপোষক ও উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আরেফিন কাওসার।
অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য এবং কী-নোট স্পীচ দেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সালেহ হাসান নকীব এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ. এম. সরওয়ারউদ্দিন চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন কনফারেন্স সেক্রেটারি ও গণিত বিভাগের অধ্যাপক ড. মোছা. নাসরিন আখতার।
এছাড়া অনুষ্ঠানে আরও কী- নোট স্পীচ দেন যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অব নর্থ ক্যারোলাইনা-এর গণিত ও পরিসংখ্যান বিভাগের চেয়ারম্যান প্রফেসর তৌফিকুর খান ও ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রফেসর ড. বিভা শর্মা।
দুই দিনব্যাপী এই আন্তর্জাতিক কনফারেন্সে মোট ৫৩৪ টি পেপার উপস্থাপিত হচ্ছে এবং দেশ-বিদেশের প্রায় ৫০০ জন গবেষক, বিজ্ঞানী ও প্রযুক্তিবিদ অংশগ্রহণ করছেন। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের ডীন, বিভাগীয় প্রধান, পরিচালক, শিক্ষক, শিক্ষার্থী ও গবেষকগণ উপস্থিত ছিলেন।