বগুড়ায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ ও আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক তথ্য ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, শিক্ষামন্ত্রী দীপুমনি, স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামানসহ দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় বৈষম্যবিরোধী আন্দোলনে আহত মো. আরাফ বাদী হয়ে মামলা দায়ের করেছেন। গত বুধবার রাতে বগুড়া সদর থানায় এ মামলা দায়ের করেন তিনি। মামলার বাদী আরাফ বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার মিজানুর রহমানের ছেলে। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান বাসির বিষয়টি নিশ্চিত করেছেন।
এ মামলায় বগুড়া জেলা আওয়ামী লীগের সভাপতি মজিবর রহমান মজনু, সাধারণ সম্পাদক রাগেবুল আহসান রিপু, সাবেক মহিলা সংসদ সদস্য ডরথী রহমান ও খাদিজা খাতুন শেফালী, বগুড়া-১ আসনের ২০২৪ সালের জাতীয় নির্বাচনে অংশ নেওয়া শাহজাদী আলম লিপি, স্বাধীনতা চিকিৎসক পরিষদ বগুড়া সভাপতি সামির হোসেন মিশুসহ আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের ১৭২ জন আসামি রয়েছেন।