আফগানিস্তানে শুক্রবার (২৪ অক্টোবর) ভোরে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে।
দেশটির স্থানীয় সময় সকাল ৫টা ০৯ মিনিটে সংঘটিত এ ভূমিকম্পের মাত্রা ছিল রিখটার স্কেলে ৩ দশমিক ৭। বিষয়টি নিশ্চিত করেছে ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজি (এনসিএস)।
সংস্থার তথ্যমতে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল ভূমি থেকে প্রায় ৮০ কিলোমিটার গভীরে। এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।
এর আগে, গত মঙ্গলবার ভোরে ৪ দশমিক ৩ মাত্রার আরেকটি ভূমিকম্পে কেঁপে ওঠে আফগানিস্তান।
এছাড়া ১৭ অক্টোবর দেশটির উত্তরাঞ্চলে ৫ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প আঘাত হানে। এক মাসেরও কম সময়ের মধ্যে এটি ছিল দেশটির চতুর্থ ভূমিকম্প এবং ১২ ঘণ্টার ব্যবধানে সংঘটিত দ্বিতীয় কম্পন। সূত্র: ইউওএন নিউজ