গাজীপুর বিএনপির বিক্ষোভ

গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারের প্রতিবাদে মহানগর বিএনপি ও বিএনপির অঙ্গসংগঠনের উদ্যোগে গাজীপুরের চৌরাস্তা এলাকায় বিক্ষোভ সমাবেশ করেছেন দলের নেতাকর্মীরা।

সমাবেশে নেতাকর্মীরা বলেন, গাজীপুর মহানগর বিএনপির সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে দেশের বাইরে বসে ফেসবুকে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচারে লিপ্ত রয়েছে একটি চক্র। এসব অপপ্রচার বন্ধ এবং অপপ্রচারকারীদের আইনের আওতায় আনার জন্য প্রশাসনের কাছে দাবি জানানো হয়।

পরে, সমাবেশ শেষে গাজীপুর চৌরাস্তা থেকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে একটি বিক্ষোভ মিছিল করেন। এ সময় বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পথ প্রদক্ষিণ করে কড্ডা গিয়ে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হুঁশিয়ারি দিয়ে বলেন, অতিদ্রুত ফেসবুক থেকে মহানগর বিএনপি সভাপতি শওকত হোসেন সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র, মিথ্যাচার ও অপপ্রচার বন্ধ না হলে আরও কঠোর সমাবেশের ডাক দেবে মহানগর বিএনপি।