ভিআইপি বাসের ধাক্কায় ঢাবির শিক্ষার্থী আহত, ১০ বাস আটক

রাজধানীর নীলক্ষেত মোড়ে আজিমপুর থেকে গাজীপুরগামী ভিআইপি বাসের ধাক্কায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হলের দিয়া নামে এক আবাসিক নারী শিক্ষার্থী আহত হওয়ার ঘটনায় ঢাবির স্যার এএফ রহমান হলের কিছু শিক্ষার্থী দশটি ‘ভিআইপি’ বাস আটক করেছে।

শুক্রবার (২৪ অক্টোবর) বিকেলে রিকশা আরোহী নারী শিক্ষার্থীকে ভিআইপি বাসের ধাক্কা ও কন্ট্রাক্টারের বাজে ব্যবহারের জের ধরে বাসগুলো আটক করা হয়।

সরেজমিনে উপস্থিত থেকে আটকৃত বাস গুলো ঢাবির মহসিন হল মাঠে জব্দ অবস্থায় পাওয়া যায়। পরবর্তীতে নিউমার্কেট থানায় আহত নারী শিক্ষার্থীর সাথে ভিআইপি বাস কর্তৃপক্ষকে তদবির করে বিষয়টি মীমাংসা করা হয়।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ধাক্কা দেওয়া বাসটির লাইসেন্স ও ব্রেক ছিলনা বিধায় এমন ঘটনা ঘটেছে।