যৌন হেনস্তার অভিযোগে গ্রেপ্তার সংগীত পরিচালক

সদ্য মুক্তি পাওয়া থাম্মা’সহ বলিউডের অসংখ্য চলচ্চিত্রের সংগীত পরিচালক সচিন সাংঘভী গ্রেপ্তার হয়েছেন যৌন হেনস্তার অভিযোগে। তার বিরুদ্ধে যৌন হেনস্তার অভিযোগ তুলেছেন ২৯ বছর বয়সি এক নারী। তবে কিছুক্ষণের মধ্যে জামিনে মুক্তি দেন, এ ঘটনাটি নিয়ে তদন্ত চলছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, অভিযোগ দায়ের হওয়ার সঙ্গে সঙ্গে তারা তৎপর হয়ে সচিনকে হেফাজতে নেয়। পরে আইনগত প্রক্রিয়া শেষে তাকে জামিনে মুক্তি দেওয়া হয়। 

সচিনের আইনজীবী আদিত্য মিঠে এই বিষয়ে বলেছেন, আমার মক্কেলের বিরুদ্ধে ওঠা অভিযোগ ভিত্তিহীন। কোনো প্রমাণ নেই। পুলিশ বেআইনিভাবে তাকে আটক করেছিল। সেই কারণে তাকে দ্রুত মুক্তি দেওয়া হয়েছে। আমরা প্রতিটি অভিযোগের যথাযথ উত্তর দেব।