আসাদ মুরাদ তালুকদার

তারেক রহমানের একজন কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দেব

বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অন্যতম সংগঠক, স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদ মুরাদ তালুকদার শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার জিয়ারত এবং ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ শনিবার বিকেল ৪টার দিকে প্রায় দুই হাজার নেতাকর্মীর বহর নিয়ে তিনি মাজার প্রাঙ্গণে পৌঁছান। এ সময় শ্লোগানে শ্লোগানে মুখরিত হয়ে উঠে জিয়াউর রহমানের মাজারের আশপাশের এলাকা।

মাজার জিয়ারত শেষে উপস্থিত সাংবাদিকদের কাছে জিয়াউর রহমানের আদর্শ, দেশপ্রেম ও গণতন্ত্র পুনরুদ্ধারের সংগ্রামে অবিচল থাকার অঙ্গীকার ব্যক্ত করেন আসাদ মুরাদ তালুকদার।

সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, তাহিরপুর ও জামালগঞ্জ উপজেলা) সংসদীয় আসনে বিএনপির অন্যতম মনোনয়ন প্রত্যাশী আসাদ মুরাদ তালুকদার বলেন, বিগত ফ্যাসিবাদ বিরোধী লড়াইয়ে ঢাকার রাজপথে যেভাবে সাহসী ভূমিকায় অবতীর্ণ হয়ে আন্দলোনের মাঠে সাহসী ভূমিকা রেখেছেন, ভবিষ্যতেও তেমনি দেশনায়ক তারেক রহমান এর নতুন বাংলাদেশ গঠনে তার কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দেবেন।

বিএনপির দেওয়া ৩১ দফার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, ২০২৩ সালেই দেশনায়ক তারেক রহমানের ৩১ দফার মাধ্যমে এদেশের সব শ্রেণি-পেশার মানুষের স্বপ্নের বাংলাদেশের রূপরেখা ঘোষণা করেছেন। তার এক কর্মী হিসেবে আমরা নিজ নিজ অবস্থান থেকে আপামর মানুষের কাছে ৩১ দফার বিষয়টি আমরা পৌঁছে দিচ্ছি।