নারায়ণগঞ্জের রূপগঞ্জে ক্রিকেট বল দেওয়ার লোভ দেখিয়ে বাক প্রতিবন্ধী ১৯ বছরের এক যুবককে বলাৎকারের ঘটনা ঘটেছে। শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকায় এ ঘটনা ঘটে।
এ সময় অভিযুক্ত মো. সাব্বিরকে (২২) গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করার করা হয়। মো. সাব্বির কেশরাব এলাকার মোহাম্মদ এমদাদুলের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, ভিকটিম বাক প্রতিবন্ধী এবং সর্বদাই নিজ বাড়িতে অবস্থান করতেন। ভিকটিমকে বল দেওয়ার লোভ দেখিয়ে তার বসতবাড়ি থেকে শনিবার সকালে উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকার বাচ্চু মেম্বারের বাড়ির পুকুর পাড়ে নিয়ে গিয়ে ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক বলাৎকার করে।
পরবর্তীতে ভিকটিমের চিৎকার শুনে আশপাশের লোকজন চলে অসলে অভিযুক্ত সাব্বির দৌড়ে পালিয়ে যায়। ঘটনা এলাকায় জানাজানি হলে এলাকাবাসী সাব্বিরের বাড়িতে গিয়ে গণপিটুনি দিয়ে আটক করে। পরবর্তীতে ভূলতা পুলিশ ফাঁড়িতে সংবাদ দিয়ে পুলিশ এসে সাব্বিরকে হেফাজতে নেয়।
ভিকটিমকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রাথমিক চিকিৎসা প্রদান করা হয়।
ভুলতা পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোখলেসুর রহমান বলেন, উপজেলার গোলাকান্দাইল ইউনিয়নের কেশরাব এলাকায় বলাৎকারের অভিযোগে সাব্বির নামে এক যুবককে রূপগঞ্জ থানায় নেওয়া হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।